বেড়াতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খরচ। একটা মধ্যবিত্ত পরিবারে সংসার চালিয়ে একটা বেড়ানোর প্রোগ্রাম করতে হলে অবশ্যই বছর খানেক ধরে পরিকল্পনা করতে হয়। আমরা প্রত্যেকেই যাঁরা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবারের তাঁরা বছরে একটি বড় ট্যুর এবং একটি কি দুটি কাছাকাছি সপ্তাহান্তের ট্যুর করে থাকি। এর জন্যে যদি সঠিক পরিকল্পনা আমরা বছরের শুরুতেই করে নিই, তাহলে খুব সুন্দরভাবে অনাসায়েই বেড়াতে যেতে পারি। পরিকল্পনা মানে মনে মনে নয়, বছরের প্রথমেই আপনার পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী 2/3 টি রেকারিং ডিপোজিট খুলুন। আজকাল ব্যাংকে যাওয়ারও প্রয়োজন হয় না, অনলাইনেও খুলে নিতে পারেন যাতে হিসাব করে টাকা জমা করতে হবে। যাঁরা অনলাইনে অভ্যস্ত নন তাঁরা ব্যাংকে গিয়ে RD Account খুলে S.I.(Standing Instraction) দিয়ে দিলেই প্রত্যেক মাসের নির্দিষ্ট তারিখে অটোমেটিক টাকা কেটে জমা হতে থাকবে আপনার রেকারিং ডিপোজিট খাতায়। এই রেকারিং ডিপোজিটটি অবশ্যই এক বছরের জন্যেই করুন। তাহলে মোটামুটি পরিকল্পনা বোঝা গেল, কিভাবে হিসাব করে বেড়ানোর জন্যে নির্দিষ্ট টাকা সঞ্চয় করবেন। এবারে আসি কোন কোন জায়গায় বেড়াতে গেলে জনপ্রতি কত খরচ হতে পারে।
মোটামুটি দুটি পরিবার মিলে বা একটি পরিবারের 6/7 জনের দলে বেড়াতে গেলে সবচেয়ে ভালো হয়, গাড়ির খরচ কিছুটা কম হয় আর বেড়াতে গিয়ে গল্প আড্ডা, আনন্দ বেশ কয়েকগুণ বেড়ে যায়। তাই এইরকম একটি দলে বেড়াতে গেলে কোন জায়গায় কত খরচ হতে পারে সেই নিয়ে একটা আনুমানিক ধারণা দিচ্ছি। এই খরচের হিসাব ডিলাক্স ক্যাটাগরির হোটেল, ভালো 7 সিটার গাড়ি, ভালো খাবার আর 3AC ট্রেনের টিকিট ধরে বলছি।
জনপ্রতি_খরচ:
- জম্মু ও কাশ্মীর: 20,000/- -22,000/- টাকা।
- দিল্লি, মথুরা, বৃন্দাবন: 9,000/- – 10,000/- টাকা।
- শিমলা-মানালি: 15,000/- টাকা।
- কল্পা কিন্নর: 15,000/- টাকা।
- স্পিতি ভ্যালি: 20,000/- – 22,000/- টাকা।
- লে লাদাখ: 35,000/–40,000/- (একদিকের বিমান ভাড়া সহ)।
- কুমায়ুন (উত্তরাখন্ড): 20,000/- টাকা।
- কেদারনাথ ও বদ্রিনাথ: 15,000/- টাকা (হেলিকপ্টার ছাড়া, ট্রেক করে ওঠা নামা)।
- হরিদ্বার: 12,000/- টাকা।
- বেনারস: 8,000/- – 10,000/- টাকা।
- রাজস্থান: (দুই বার অন্তত যেতে হবে, একবারে পুরোটা ঘোরা সম্ভব নয়): 20,000/- -22,000/- টাকা।
- মধ্যপ্রদেশ: (এটিও কমপক্ষে দুইবার যেতে হবে): 15,000/- টাকা।
- ভাইজাগ: 8,000/- -10,000/- টাকা।
- গোয়া: 15,000/- -20,000/- টাকা।
- মাইসোর-উটি-কোডাইকানাল: 20,000/- টাকা।
- হায়দ্রাবাদ: 10,000/- টাকা।
- কেরালা: 20,000/- টাকা।
- কন্যাকুমারী: 18,000/- -20,000/- টাকা।
- পুরী: 6,000/- – 8,000/- টাকা।
- আন্দামান: 22,000/- -25,000/- টাকা (বিমানের টিকিট ছাড়া)।
- মেঘালয়: 10,000/- – 12,000/- টাকা।
- অরুণাচল: 20,000/- -22,000/- টাকা।
- রাঁচি: 7000/- -8,000/- টাকা।
এই হিসাব একটা আনুমানিক খরচ যা আপনার কাছে সঠিক নাও মনে হতে পারে, তবে এটা সবদিক বিচার করে একটা হিসাব দেওয়া হয়েছে। এবারে যদি ট্রাভেল এজেন্সি বা ট্যুর অপারেটর দের হিসাব ধরে তুলনা করতে যান তবে নিশ্চয় কম বেশি হবে। আসলে খরচ কিছুটা রুচির উপর নির্ভর করে, কেউ পুরীতে গিয়ে Mayfare Heritage এ দিনপ্রতি 8,000/- -10,000/- টাকার রুমেও থাকেন আবার কেউ Victoriya Club House এ দিনপ্রতি 5000/- টাকা খরচ করেন, আবার কেউ 1000/- টাকার রুমেও থাকেন। ইনারা কেউ মধ্যবিত্ত তো কেউ নিম্ন মধ্যবিত্ত তাই বুঝতেই পারছেন সাধারণ ভাবে খরচ হিসাব করা কতটা কঠিন। তাই এই হিসাব সম্পূর্ণভাবে আপনার হিসাবের সাথে মিলবে তা নয় আবার সিজনভেদে একই জায়গার খরচ কম বেশি হয়ে থাকে। আমি এই হিসাব দিলাম যাতে আপনার রেকারিং ডিপোজিট করতে সুবিধা হয়।
“সঙ্গে থাকুন, বেড়াতে থাকুন-#বাঙালির_বেড়ানো।”
©বাঙালির বেড়ানো।
Leave a comment